মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাল ওয়ারিশ সনদে জমি আত্মসাতের চেষ্টা, ব্যবসায়ী মোস্তফা আজাদ চৌধুরী কারাগারে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দুদকের অভিযান কাপ্তাইয়ে যুব দিবসের সপ্তাহব্যাপী আয়োজনের সমাপ্তি কাপ্তাইয়ে হালদা ও সংযুক্ত  কর্ণফুলী নদী সংরক্ষণে অংশীজনদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিখোজের ৫৬ ঘণ্টা পর মিলল সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মরদেহ মনপুরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত চন্দনাইশে ইকো’র উদ্যোগে ও আমানের বাস্তবায়নে ৫ নং ওয়ার্ডে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। মনপুরায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, টাকার বিনিময়ে স্ত্রীকে অন্য পুরুষের কাছে পাঠাতেন স্বামী কাপ্তাইয়ের দেবতাছড়িতে  ১০ম কঠিন চীবর দানোৎসব উদযাপন মহুরীপাড়ায় ডলফিন হারুন-সালাম ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন

জাল ওয়ারিশ সনদে জমি আত্মসাতের চেষ্টা, ব্যবসায়ী মোস্তফা আজাদ চৌধুরী কারাগারে

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫৭ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: পিতার পরিচয় পরিবর্তন করে অন্যের মালিকানাধীন জমি আত্মসাতের উদ্দেশ্যে জাল ওয়ারিশ সনদ তৈরি এবং সেই সনদ ব্যবহার করে ভুয়া নামজারি খতিয়ান সৃজনের অভিযোগে ব্যবসায়ী মোস্তফা আজাদ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ষষ্ঠ আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মোস্তফা আজাদ চৌধুরীর প্রকৃত পিতার নাম মো. মুছা চৌধুরী। তবে তিনি নিজেকে মরহুম হারুনুর রশীদ চৌধুরীর ছেলে পরিচয় দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড থেকে একটি ওয়ারিশ সনদ সংগ্রহ করেন বলে অভিযোগ রয়েছে। পরে ওই সনদ ব্যবহার করে ১৩০৩৪ দাগের ০.০৭০০ একর জমির বিপরীতে নিজের নামে ১৮২৫১ নম্বর বিএস নামজারি খতিয়ান তৈরি করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মরহুম হারুনুর রশীদ চৌধুরীর ছেলে মোঃ পারভেজ চৌধুরী বাদী হয়ে সি.আর. ৯৭৭/২০২৫ নম্বর মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনে জাল ওয়ারিশ সনদ তৈরি, ব্যবহার এবং প্রতারণার মাধ্যমে জমি আত্মসাতের চেষ্টার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়।

এদিকে, জমির নামজারি খতিয়ান বাতিল চেয়ে ২০২৪ সালের ১৮ আগস্ট সহকারী কমিশনার (ভূমি), চান্দগাঁও সার্কেলে আবেদন করা হয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালের ৭ এপ্রিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশেও পিতার পরিচয় পরিবর্তন করে জাল ওয়ারিশ সনদ দাখিলের বিষয়টি উল্লেখ করা হয়।

মামলায় আপসের শর্তে জামিন পেলেও পরবর্তীতে আদালতের নির্দেশনা প্রতিপালন না করায় সোমবার তার জামিনের আবেদন নামঞ্জুর করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।অভিযুক্ত মোস্তফা আজাদ চৌধুরী চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন খাজা রোডের এনএমসি হাউজ এলাকার বাসিন্দা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর