বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

চট্টগ্রামে দরবারে মূসাবীয়ার মূরীদানকে বিভ্রান্ত করার অভিযোগ দুই বুবু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৯২ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৩:২৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে হাটহাজারী জেলার ফরহাদাবাদ এলাকায় আল্লামায়ে রহমানী মাওলানা ছুফী সায়খ মূসা আহমদুল হক ছিদ্দীকী প্রতিষ্ঠিত ” দরবারে মূসাবীয়া’র ” ওরশ শরীফ উদযাপনের লক্ষ্য মূরীদানকে বিভ্রান্ত করার অভিযোগ দুই বুবু’র ( হামিদুন্নেছা ছিদ্দীকী ও শামসুন্নেছা ছিদ্দীকী) বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন হাটহাজারী ফরহাদাবাদের জমঈয়তুল ওশশাকে মূসাবীয়া। সোমবার ( ২ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জমঈয়তুল ওশশাকে মূসাবীয়া কমিটির এড. মঈনুল হোসেন সোহেল।

 

লিখিত বক্তব্যে তিনি জানান , ১৯০৭ সালের ৭ জুলাই আল্লামায়ে রহমানী মওলানা ছূফী শায়খ মূসা আহমদুল হক ছিদ্দীকী জন্মগ্রহণ করেন এবং ১৯৪৮ সালের ১৮ জুন হাটহাজারী থানার ফরহাদাবাদ এলাকায় অল্প সময়ে মঞ্জিলে মকছুদে পৌঁছার রুহী অতি উন্নত তরীকার পথ নিরোপন করে মাইজভান্ডার দরবার শরীফ হইতে রুহী ফশীশময় অবস্থায় হাটহাজারী ফরহাদাবাদে ” দরবারে মূসাবীয়া ” প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে মূরীদানের জন্য তরীকায়ে রহমানীয়া তাল ভান্ডারীয়া মতে দরবারী তালেব মূরীদান যাহাতে নিয়ম কানুন মানিয়া চলিয়া মওলার মর্জ্জীর অনুকূলে চলিতে পারে তজ্জন্য তরীকায়ে এশকের দিশারী রুপে ” সলীকায়ে মূসাবীয়া বা আদাবে সলীকা ও এবাদতে সেমআ ” নামক একটি গ্রন্থ ১৯৭৭ সালের ৩ মার্চ প্রনয়ন করেন আহমদুল হক ছিদ্দীকী। যাহা দরবারে মূসাবীয়ার মুরীদানের জন্য সংবিধান স্বরুপ এবং দরবারী ওরশ শরীফ ও তবলীগমূলক প্রচারের জন্য নিয়ম কানুন সম্বলিত এন্তেজামীয়া কমিটি ও এরশাদুত তবলীগ কমিটির পৃথক পৃথক দুইটি লিখিত বাই-ল প্রনয়ন করা রয়েছে। পরবর্তীতে ১৯৭৮ সালের ২৩ সেপ্টেম্বর আহমদুল হক ছিদ্দীকী মৃত্যুবরণ করার পর প্রনয়ন করা সংবিধানের নিয়ম কানুন মেনে মূরীদানেরা দরবারে মূসাবীয়া পরিচালনা করে আসছেন।

তিনি আরও বলেন, দুঃখের বিষয় আমরা যথাযথ নিয়ম মেনে দরবার পরিচালনা করে আসলো ২০১৫ সাল থেকে দুই বুবু তাদের পৈত্রিক সম্পত্তি দাবী করে আসছে। যার ফলে মূরীদগনেরা বিভ্রান্তিকর পরিস্থিতি দিন যাপন করছে। তারা মূরীদদানদের অস্বীকার করছেন, মূরীদদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন এবং তাদের কিছু লোকজন নিয়ে বর্তমানে তালাবদ্ধ করে রেখেছে। আমরা এও জেনেছি তারা নিজেরা নিজেরা দুই বুবু মিলে ওরশ শরীফ উদযাপন উপলক্ষে দুই হাজারেরও বেশী লোক পকেট গেইটের মাধ্যমে প্রবেশ করিয়েছে। আমরা এ বিষয়ে প্রশাসনের নিকট অবহিত করেছি এবং সাহায্য চেয়েছি।

তাই আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে, লেখনীর মাধ্যমে আপনাদের এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি। যাতে অতিবিলম্বে আইনের মাধ্যমে তালা খুলে দরবারে মূসাবীয়া কার্যক্রম পরিচালনা করতে পারি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মো: শরাফাত উল্লাহ, মো: বদিউল আলম, মো: রবিউল আলম, মো: ইউনুস সহ আরও অন্যান্য মূরীদগন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর