বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন কাপ্তাই লেকের ১৬ জলকপাট আবার খুলে পানি নিষ্কাশন

সেনবাগে জয়নুল আবদিন ফারুকের পক্ষে মনোনয়ন সংগ্রহ 

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৩৮ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ণ

সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে নোয়াখালীর সেনবাগ -সোনাইমুড়ি আসন থেকে  ধানের শীষের  প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও বিরোধী দলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুকের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।

বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে উক্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব সহিদ উল্যাহ।

এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আমিন উল্যা, ভিপি ওমর, পৌর বিএনপির সাবেক আহবায়ক আবদুল হান্নান লিটন, সেনবাগ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল, পৌর যুবদলের আহবায়ক মোকারম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সানা উল্যাহ, যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম রুবেল,পৌর শ্রমিক দলের আহবায়ক মহিন উদ্দিন,পৌর ছাত্রদলের আহবায়ক আলা উদ্দিন, কলেজ ছাত্রদলের আহবায়ক শামিম প্রমুখ।

মনোনয়ন সংগ্রহ শেষে প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সবাইকে ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর