রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিখোজের ৫৬ ঘণ্টা পর মিলল সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মরদেহ মনপুরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত চন্দনাইশে ইকো’র উদ্যোগে ও আমানের বাস্তবায়নে ৫ নং ওয়ার্ডে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। মনপুরায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, টাকার বিনিময়ে স্ত্রীকে অন্য পুরুষের কাছে পাঠাতেন স্বামী কাপ্তাইয়ের দেবতাছড়িতে  ১০ম কঠিন চীবর দানোৎসব উদযাপন মহুরীপাড়ায় ডলফিন হারুন-সালাম ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন পুলিশের ৭৮ কর্মকর্তার পদোন্নতি, হলেন এএসপি মোংলা বন্দর আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার মেগা প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী মনপুরা সরকারি ডিগ্রী কলেজে এইচএসসির ফলাফলে চরম বিপর্যয়, ১৫৮ পরীক্ষার্থীর ১২৮ জনই অকৃতকার্য চট্টগ্রামে চাঞ্চল্যকর অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি “নূরু” গ্রেপ্তার।

চন্দনাইশে ইকো’র উদ্যোগে ও আমানের বাস্তবায়নে ৫ নং ওয়ার্ডে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৯ বার পঠিত
আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫ নং ওয়ার্ডে আন্তর্জাতিক সংস্থা ইকো (ECHO)-এর উদ্যোগে এবং আমান (AMAN)-এর বাস্তবায়নে গতকাল ৬ নভেম্বর দক্ষিণ হারালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু ক্যাম্প।

ক্যাম্পে এলাকার সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র ১৩০ জন রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চোখের চিকিৎসাসেবা গ্রহণ করেন। পরীক্ষা-নিরীক্ষায় তাঁদের মধ্যে ২৮ জনের ছানি ধরা পড়ে। এই ২৮ জনের মধ্য থেকে ১৩ জন হতদরিদ্র রোগীকে বাছাই করা হয়েছে, যাঁদের আগামী ১৩ নভেম্বর, শুক্রবার সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে।


এর আগে একই উপজেলার হারলা তৈয়বীয় নূরীয়া হাফেজিয়া এতিমখানা প্রাঙ্গণেও ইকো’র উদ্যোগে ও আমানের বাস্তবায়নে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির সফলভাবে সম্পন্ন হয়। সেখানে ১৫০ জন গরিব ও অসহায় রোগী বিনামূল্যে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর ৮০ জন রোগীকে প্রয়োজনীয় ওষুধ এবং ৫০ জন রোগীকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। সেই ক্যাম্প থেকেও ছানি চিহ্নিত ১৩ জন রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য নির্বাচন করা হয়েছে।

পরপর দুটি ক্যাম্পের মাধ্যমে গ্রামাঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে যাওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে।

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রান্তিক জনগোষ্ঠীর চোখের আলো ফেরাতে এবং অন্ধত্ব দূরীকরণে এ ধরনের জনকল্যাণমূলক চিকিৎসাসেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর