সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে যুব দিবসের সপ্তাহব্যাপী আয়োজনের সমাপ্তি কাপ্তাইয়ে হালদা ও সংযুক্ত  কর্ণফুলী নদী সংরক্ষণে অংশীজনদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিখোজের ৫৬ ঘণ্টা পর মিলল সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মরদেহ মনপুরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত চন্দনাইশে ইকো’র উদ্যোগে ও আমানের বাস্তবায়নে ৫ নং ওয়ার্ডে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। মনপুরায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, টাকার বিনিময়ে স্ত্রীকে অন্য পুরুষের কাছে পাঠাতেন স্বামী কাপ্তাইয়ের দেবতাছড়িতে  ১০ম কঠিন চীবর দানোৎসব উদযাপন মহুরীপাড়ায় ডলফিন হারুন-সালাম ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন পুলিশের ৭৮ কর্মকর্তার পদোন্নতি, হলেন এএসপি মোংলা বন্দর আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার মেগা প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কাপ্তাইয়ে যুব দিবসের সপ্তাহব্যাপী আয়োজনের সমাপ্তি

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২২ বার পঠিত
আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি সেলাই মেশিন প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণার্থী বাছাই করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। তিনি বলেন, যুবসমাজ বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। তাদের অদম্য স্পৃহা ও কর্মক্ষমতাকে কাজে লাগিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলমের সভাপতিত্বে এবং সরকারি তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রুইহ্লা অং মারমা, সিনিয়র মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ এবং উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর