সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে যুব দিবসের সপ্তাহব্যাপী আয়োজনের সমাপ্তি কাপ্তাইয়ে হালদা ও সংযুক্ত  কর্ণফুলী নদী সংরক্ষণে অংশীজনদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিখোজের ৫৬ ঘণ্টা পর মিলল সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মরদেহ মনপুরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত চন্দনাইশে ইকো’র উদ্যোগে ও আমানের বাস্তবায়নে ৫ নং ওয়ার্ডে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। মনপুরায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, টাকার বিনিময়ে স্ত্রীকে অন্য পুরুষের কাছে পাঠাতেন স্বামী কাপ্তাইয়ের দেবতাছড়িতে  ১০ম কঠিন চীবর দানোৎসব উদযাপন মহুরীপাড়ায় ডলফিন হারুন-সালাম ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন পুলিশের ৭৮ কর্মকর্তার পদোন্নতি, হলেন এএসপি মোংলা বন্দর আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার মেগা প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কাপ্তাইয়ে হালদা ও সংযুক্ত  কর্ণফুলী নদী সংরক্ষণে অংশীজনদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৪ বার পঠিত
আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে হালদা নদী ও সংযুক্ত কর্ণফুলী নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র এবং মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়। মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর বাংলাদেশের মৎস্য পরিকল্পনা ও জরিপ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাহেদ আলী।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের মৎস্য বিভাগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীতব্য উন্নয়ন প্রকল্পসমুহের সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প( দ্বিতীয় পর্যায়)  এর প্রকল্প পরিচালক মো: ইউসুফ আলী, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ।

সভায় বক্তারা বলেন, হালদা নদী ও এর সঙ্গে সংযুক্ত কর্ণফুলী নদী দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক মৎস্যসম্পদের আধার। এসব নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষা, মাছের অবাধ বিচরণ নিশ্চিত করা এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি নদীদূষণ, অবৈধ মাছ শিকারসহ মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

সভায় নদী ও মৎস্যসম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, জনসচেতনতা সৃষ্টি এবং নদীর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর