বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন কাপ্তাই লেকের ১৬ জলকপাট আবার খুলে পানি নিষ্কাশন

হাতিয়ায় খালেদা জিয়া’র রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৬৪ বার পঠিত
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ

ছায়েদ আহামেদ,হাতিয়া: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করেছে নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপি’র একাংশ।

রোববার(৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা শহর আম্বিয়া কমিউনিটি সেন্টারে বেগম জিয়া’র রোগমুক্তির এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নোয়াখালী-৬(হাতিয়া) আসনের এমপি পদ-প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নাওয়াজ এর উদ্যোগে উপজেলা শহর আম্বিয়া কমিউনিটি সেন্টারে বেগম জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বেগম খালেদা জিয়া’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন হাতিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও নোয়াখালী জেলা যুবদলের ত্রাণ-পূনর্বাসন বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, জেলা যুবদলের সদস্য আব্দুর রব রাশেদ, খাজা প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের একাংশের নেতৃবৃন্দ ও অসংখ্য কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

পরে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম জিয়াউল হকের দোয়া ও মোনাজাত পাঠের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর