শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ের দেবতাছড়িতে  ১০ম কঠিন চীবর দানোৎসব উদযাপন মহুরীপাড়ায় ডলফিন হারুন-সালাম ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন পুলিশের ৭৮ কর্মকর্তার পদোন্নতি, হলেন এএসপি মোংলা বন্দর আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার মেগা প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী মনপুরা সরকারি ডিগ্রী কলেজে এইচএসসির ফলাফলে চরম বিপর্যয়, ১৫৮ পরীক্ষার্থীর ১২৮ জনই অকৃতকার্য চট্টগ্রামে চাঞ্চল্যকর অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি “নূরু” গ্রেপ্তার। আগামীকাল মোংলা বন্দরে প্রধানমন্ত্রীর সফর ঘিরে উন্নয়নের আশার আলো মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধর ও শ্লীলতা হানির অভিযোগে যুবদল নেতা আটক। সুন্দরবনে বন-বিভাগের অভিযানে ফাঁদে আটকা বন্যপ্রাণী ফিরে গেল বনে উদ্দার ১৪৮ ফাঁদ জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে ডেঙ্গু সচেতনতা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

কাপ্তাইয়ের দেবতাছড়িতে  ১০ম কঠিন চীবর দানোৎসব উদযাপন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৭ বার পঠিত
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি মহাজন পাড়া স্বধর্ম জ্যোতি বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১০ম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিহার প্রাঙ্গণে আয়োজিত এ দানোৎসবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ব্যাপক সমাগম ঘটে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ ক্ষেমিন্দা মহাথের। প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই চিৎমরম বৌদ্ধ বিহারের মহাসংঘনায়ক রাজ নিকায় মার্গের অধ্যক্ষ ভদন্ত উঃ পামোক্ষা মহাথের। প্রধান পুণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু)।

এতে কাপ্তাই উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসংঘ, বিহার পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদক, দায়ক-দায়িকা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

ধর্মীয় আনুষ্ঠানিকতার শুরুতে পঞ্চশীল গ্রহণ ও মঙ্গলাচরণ অনুষ্ঠিত হয়। পরে পরিত্রাণ পাঠ, পুষ্পপূজা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, কল্পতরু দান, সংঘদান, ধর্মদেশনা ও পিণ্ডদানসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়। এ সময় পুণ্যার্থীরা ভিক্ষুসংঘের উদ্দেশ্যে কঠিন চীবরসহ নানা দানীয় সামগ্রী উৎসর্গ করেন।

মারমা, চাকমা ও তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিহার প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ও ফানুস উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর