শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ের দেবতাছড়িতে  ১০ম কঠিন চীবর দানোৎসব উদযাপন মহুরীপাড়ায় ডলফিন হারুন-সালাম ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন পুলিশের ৭৮ কর্মকর্তার পদোন্নতি, হলেন এএসপি মোংলা বন্দর আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার মেগা প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী মনপুরা সরকারি ডিগ্রী কলেজে এইচএসসির ফলাফলে চরম বিপর্যয়, ১৫৮ পরীক্ষার্থীর ১২৮ জনই অকৃতকার্য চট্টগ্রামে চাঞ্চল্যকর অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি “নূরু” গ্রেপ্তার। আগামীকাল মোংলা বন্দরে প্রধানমন্ত্রীর সফর ঘিরে উন্নয়নের আশার আলো মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধর ও শ্লীলতা হানির অভিযোগে যুবদল নেতা আটক। সুন্দরবনে বন-বিভাগের অভিযানে ফাঁদে আটকা বন্যপ্রাণী ফিরে গেল বনে উদ্দার ১৪৮ ফাঁদ জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে ডেঙ্গু সচেতনতা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

মহুরীপাড়ায় ডলফিন হারুন-সালাম ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৯ বার পঠিত
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর উত্তর আগ্রাবাদ মহুরীপাড়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ডলফিন ক্লাবের উদ্যোগে এলাকার সাধারণ গরিব-দুঃখী মানুষের জন্য ডলফিন হারুন-সালাম ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

গত ৬ নভেম্বর, রোজ শুক্রবার সকালে ডলফিন ক্লাবের প্রাঙ্গণে ফিতা কেটে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিন সিটি হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকির হোসেন, চমেকের শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক মারুফুল কাদের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা, অ্যাডভোকেট মো. আলম, ডা. মো. আলম এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. ফাতেমাতুজ জোহরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডলফিন ক্লাবের সভাপতি ইস্কান্দার মির্জা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক হাজী ওয়াহিদ হালিম ইমন। সঞ্চালনা করেন ফ্রি চিকিৎসা সেবা সচিব এম জয়নাল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, “মহুরীপাড়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ডলফিন ক্লাবের এমন সুন্দর আয়োজনকে সাধুবাদ জানাই। এলাকায় অনেক গরিব-দুঃখী মানুষ রয়েছে, যারা টাকার অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা আর চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবেন না। তাদের পাশে হারুন-সালাম ফ্রি চিকিৎসা সেবা কাজ করবে। সকল রোগীকে চিকিৎসা সেবা দেবে ডলফিন হারুন-সালাম ফ্রি চিকিৎসা কেন্দ্র।”

তিনি আরও বলেন, “যারা ডলফিন ক্লাবের এলাকার বাসিন্দা, জটিল কোনো রোগ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে তাদের জন্য আলাদাভাবে ভালো সেবার ব্যবস্থা থাকবে। বর্তমানে আপনারা সবাই জানেন, চমেক হাসপাতালের অনেক উন্নতি হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে সবকিছুই এখন নিখুঁত সেবার একমাত্র প্রতিষ্ঠান। চমেক হাসপাতাল কর্তৃপক্ষ ডলফিন ক্লাবের পাশে থাকবে এবং সেবা দিয়ে যাবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন মাহফুজল হক, আবুল কালাম, শাহ আলম, নিজাম উদ্দিন, ইউসুফ চৌধুরী, এম পারভেজ উদ্দিন, মাসুদ পারভেজ, শহিদুল ইসলাম, ইসহাক হোসেন, আবু জাহেদ, দিদারুল আলম, ইবনে হোসাইন, রিদোয়ান, ফরহাদ তুষার, ফিরোজ আহমেদ, আবাবয়, কামাল, জসিম, সাদমান বিন ফাহিম, বোরহান উদ্দিন, মিজানুর রায়হান, ফয়েজ আহমেদ, শাহাদাৎ সাদিকীন, সাংবাদিক বাচ্চু বড়ুয়া সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর