মো. রাজন মিয়া, জেলা প্রতিনিধি, শেরপুর:
আগামী ৩০ নভেম্বরের বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে শেরপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্যসচিব সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক নেতা সাইফুল ইসলাম স্বপন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাদ এবং কৃষক দলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রঞ্জু। এছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
সভায় আগামী ৩০ নভেম্বর ঘোষিত বিক্ষোভ মিছিল সফল করতে নানা সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।