নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আকবরশাহ থানাধীন জানারখিল সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে এবং আলামিন হাসপাতালের সহযোগিতায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই আয়োজনে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা যায়।
ক্যাম্পে প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব ইউসুফ চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জানারখিল ওয়ার্ডের তত্ত্বাবধায়ক সোহাগ, সভাপতি আব্দুল মতিন, অফিস সম্পাদক রাশেদ, সমাজসেবা সম্পাদক শাহাজাহান এবং রাজনীতি বিভাগের ইয়াসিন অপু।
পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বি-ব্লক বাইতুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন এবং জানারখিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব কামাল উদ্দিন পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই ক্যাম্পে আগত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়।