এস এ সাগর দাস : নওগাঁ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মো. ছুফি উল্লাহ। অন্যদিকে, বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নতুন কর্মস্থলে যোগদানের জন্য নওগাঁ থেকে বিদায় নিচ্ছেন।
নতুন পুলিশ সুপার হিসেবে মো. ছুফি উল্লাহর আগমনকে স্বাগত জানিয়ে তাঁর কর্মজীবনের সাফল্য ও দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করছি। একই সঙ্গে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের আগামী দিনের কর্মজীবন আরও সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হোক—এই প্রত্যাশা রইল।
নওগাঁর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে নতুন পুলিশ সুপারের নেতৃত্বে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা জেলাবাসীর।