শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নাচোলে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা। রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা। স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়নে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ‘হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৬’ সম্পন্ন আকবরশাহের ৯ নং ওয়ার্ডের জানারখিল এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত মহাদেবপুরে উঠল জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায্যতার জোরালো দাবি। নওগাঁর পুলিশ প্রশাসনে রদবদল,নতুন এসপি ছুফি উল্লাহ! নিয়ামতপুরে নতুন এসিল্যান্ড রেজওয়ান সরদার, ভূমিসেবায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা নাচোলে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। আনন্দ-উচ্ছ্বাসে প্রি কলেজিয়েটে স্কুল এন্ড কলেজের ক্লাস পার্টি ২০২৬ অনুষ্ঠিত।

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৮ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ

এস এ সাগর দাস: প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং খামারিদের উৎসাহিত করার লক্ষ্যে নওগাঁর রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিতকরণ এবং খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন এবং খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতা নিশ্চিত করতে হবে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং খামারিদের আধুনিক ও লাভজনক পদ্ধতিতে খামার পরিচালনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর