শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
চারঘাটে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় GETCA প্রকল্পের প্রচারাভিযান। নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নাচোলে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা। রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা। স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়নে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ‘হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৬’ সম্পন্ন আকবরশাহের ৯ নং ওয়ার্ডের জানারখিল এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত মহাদেবপুরে উঠল জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায্যতার জোরালো দাবি। নওগাঁর পুলিশ প্রশাসনে রদবদল,নতুন এসপি ছুফি উল্লাহ! নিয়ামতপুরে নতুন এসিল্যান্ড রেজওয়ান সরদার, ভূমিসেবায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা নাচোলে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা।

চারঘাটে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় GETCA প্রকল্পের প্রচারাভিযান।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২০ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ

রাজশাহী ব্যুরো, এস এ সাগর দাস : নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার প্রত্যয়ে রাজশাহীর চারঘাটে ব্যাপক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ডাসকো ফাউন্ডেশনের Gender Equality Transforms Climate Action (GETCA) প্রকল্পের উদ্যোগে এ প্রচারাভিযানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস।

প্রচারাভিযানের মূল লক্ষ্য ছিল নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি।

এ ধরনের উদ্যোগ সমাজে বৈষম্য ও সহিংসতা প্রতিরোধের পাশাপাশি একটি সমতাভিত্তিক, নিরাপদ ও জলবায়ু সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর