শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার! একেখান এলাকায় মাসুম হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে মামলার আসামি আজিম গ্রেফতার চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ। কোতোয়ালী থানা বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশে — আবুল হাশেম বক্কর। কাপ্তাই ৪১ বিজিবির অভিযান : বিলাইছড়ি হতে  পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার গাজীপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে  পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার। শেরপুর সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন আটক নিয়ামতপুরে ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা। শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা ও ছুরিকাঘাতের প্রতিবাদে একে খান মোড়ে মানববন্ধন!

একেখান এলাকায় মাসুম হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে মামলার আসামি আজিম গ্রেফতার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৫৭ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ

​চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে চাঁদা দাবির প্রতিবাদ করায় সাজ্জাদ হোসেন মাসুম (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ২৪ ঘণ্টার মধ্যেই এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।

গ্রেফতারকৃত আসামির নাম মো. আবুল হোসেন আজিম (৩০)। তিনি এই হত্যা মামলার এজাহারনামীয় পাঁচ নম্বর আসামি।

​শুক্রবার (২০ নভেম্বর) এসআরবি-৭ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে নগরের পাহাড়তলী থানার ইস্পাহানি রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মো. আবুল হোসেন আজিমকে গ্রেফতার করা হয়।

​মামলার তদন্ত ও বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর