শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কোতোয়ালী থানা বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশে — আবুল হাশেম বক্কর। কাপ্তাই ৪১ বিজিবির অভিযান : বিলাইছড়ি হতে  পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার গাজীপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে  পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার। শেরপুর সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন আটক নিয়ামতপুরে ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা। শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা ও ছুরিকাঘাতের প্রতিবাদে একে খান মোড়ে মানববন্ধন! লকডাউন ঘিরে উদ্বেগ,নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে সহিংসতার রেশ,থমথমে পরিস্থিত! চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্য সচিব সারোয়ার চট্টগ্রামকে বাসযোগ্য নগরী গড়তে ওয়ার্ডভিত্তিক উন্নয়ন চলছে: প্রশাসক

কাপ্তাই ৪১ বিজিবির অভিযান : বিলাইছড়ি হতে  পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৮ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী, সিগন্যালস, অধিনায়ক কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর দিকনির্দেশনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিলাইছড়ি উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের জিগজ্যাগ মোড় এলাকায় পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, ২০ গ্রাম বারুদ, পাঁচটি স্টেইনলেস স্টিলের বল ও দুটি বুলেট উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

বিজিবি আরও জানায়, কাপ্তাই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদক পাচার প্রতিরোধে সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে নিয়মিত টহল, নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।
দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর