গাজীপুর প্রতিনিধি,মারিয়া আক্তার,দিগন্তের বার্তা ২৪:গাজীপুর জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ (অক্টোবর-২০২৬) কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, সঠিক ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর, ২০২৬) গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের এই নিয়োগ কার্যক্রম আগামী ১৮, ১৯ ও ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ—এই তিন দিনব্যাপী গাজীপুর পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হবে। নিয়োগ প্রক্রিয়াটি শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ব্রিফিং প্যারেডে গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় বক্তারা নিয়োগ প্রক্রিয়ায় যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও প্রতারণা রোধে সর্বোচ্চ সতর্ক থাকার এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। (টিআরসি) পদে নিয়োগ (অক্টোবর-২০২৬) কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, সঠিক ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর, ২০২৬) গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের এই নিয়োগ কার্যক্রম আগামী ১৮, ১৯ ও ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ—এই তিন দিনব্যাপী গাজীপুর পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হবে। নিয়োগ প্রক্রিয়াটি শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ব্রিফিং প্যারেডে গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় বক্তারা নিয়োগ প্রক্রিয়ায় যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও প্রতারণা রোধে সর্বোচ্চ সতর্ক থাকার এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।