শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার! একেখান এলাকায় মাসুম হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে মামলার আসামি আজিম গ্রেফতার চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ। কোতোয়ালী থানা বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশে — আবুল হাশেম বক্কর। কাপ্তাই ৪১ বিজিবির অভিযান : বিলাইছড়ি হতে  পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার গাজীপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে  পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার। শেরপুর সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন আটক নিয়ামতপুরে ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা। শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা ও ছুরিকাঘাতের প্রতিবাদে একে খান মোড়ে মানববন্ধন!

নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার!

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২২ বার পঠিত
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। এ সময় চক্রের আরও পাঁচ সদস্য পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের দিকনির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল নিয়মিত চেকপোস্ট, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। গোপন সংবাদে পুলিশ জানতে পারে, দেশীয় অস্ত্রে সজ্জিত আটজনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে পিকআপযোগে নিয়ামতপুরের দিকে আসছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর পাঁচজন কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নওগাঁ সদর থানার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মো. রেজাউল করিম ওরফে লসিমন (৫০), বগুড়ার আদমদীঘি থানার শান্তাহার ইয়ার্ড কলোনির বাবু মিয়ার ছেলে মো. সাগর (পালক পিতা বাচ্চু মিয়া) এবং নওগাঁ সদর থানার চক গোয়ালী গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. রিমন হোসেন (২৩)।

অভিযানকালে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রেজাউল করিম ওরফে লসিমনের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ পূর্বের আটটি মামলা, মো. সাগরের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত পাঁচটি মামলা এবং রিমন হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

পলাতক পাঁচজনের নাম-পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর