বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মহাদেবপুরে উঠল জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায্যতার জোরালো দাবি। নওগাঁর পুলিশ প্রশাসনে রদবদল,নতুন এসপি ছুফি উল্লাহ! নিয়ামতপুরে নতুন এসিল্যান্ড রেজওয়ান সরদার, ভূমিসেবায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা নাচোলে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। আনন্দ-উচ্ছ্বাসে প্রি কলেজিয়েটে স্কুল এন্ড কলেজের ক্লাস পার্টি ২০২৬ অনুষ্ঠিত। দক্ষিণ খুলশীতে আত্মগোপনে থাকা সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার নাচোলে মাদকবিরোধী অভিযানে গাজাসহ নারী গ্রেফতার নিয়ামতপুরে গভীর রাতে কাঠের সো-মিলে আগুন, পুড়ে ছাই সবকিছু—নিঃস্ব বেলাল হোসেন বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ধান এখন পানির নিচে, দুশ্চিন্তায় নিয়ামতপুরের কৃষক।

নিয়ামতপুরে নতুন এসিল্যান্ড রেজওয়ান সরদার, ভূমিসেবায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৭ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ

এস এ সাগর দাস : নওগাঁর নিয়ামতপুর উপজেলা ভূমি প্রশাসনে নতুন দায়িত্ব নিয়ে যোগ দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজওয়ান সরদার। তাঁর যোগদানকে ঘিরে স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

উপজেলার ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, গতিশীলতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করার ক্ষেত্রে নবাগত এই কর্মকর্তার ভূমিকার দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সমন্বয়ে ভূমি অফিসের সেবার মান আরও উন্নত হবে।

বিশেষ করে নামজারি, জমির খারিজ, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন ভূমিসেবা গ্রহণে সাধারণ মানুষ যেন অযথা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আশা করছেন সচেতন মহল। একই সঙ্গে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, সরকারি সম্পত্তি রক্ষা এবং অনিয়ম প্রতিরোধেও তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন তাঁরা।

এদিকে জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশন ও তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে উপজেলা ভূমি প্রশাসনের পারস্পরিক যোগাযোগ, পেশাগত সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

নিয়ামতপুরে দায়িত্ব পালনকালে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজওয়ান সরদার তাঁর কর্মদক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করবেন এবং এলাকার ভূমিসেবায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।

নতুন কর্মস্থলে তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছেন নিয়ামতপুরবাসী।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর