সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ধান এখন পানির নিচে, দুশ্চিন্তায় নিয়ামতপুরের কৃষক। চট্টগ্রাম রেলস্টেশনে হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ, নেপথ্যে স্বপন! শেরপুরে জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস পুণ্যস্নান শুরু আজ। চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ৪৩৪তম সভা অনুষ্ঠিত। নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার! একেখান এলাকায় মাসুম হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে মামলার আসামি আজিম গ্রেফতার চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ।

বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২০ বার পঠিত
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন হোসেন (৩০) নামের এক যুবক। তাঁর দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় বেশ আলোচনা-সমালোচনা চলছে।

মামুন উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মুকুল হোসেন এর ছেলে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুধ দিয়ে গোসল করছেন মামুন। এ সময় ভবিষ্যতে আর বিয়ে করবেন না বলেও শপথ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে উপজেলার বঙ্গ সোনাহাট এলাকায় বিয়ে করেন মামুন। বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। সম্প্রতি পারিবারিকভাবে তাঁদের বিচ্ছেদ হয়। এরপরই দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার ঘোষণা দেন তিনি।

স্থানীয় বাসিন্দা কাজল জানান , প্রায় চার বছর আগে মামুনের বিয়ে হয়েছিল। তবে বিয়ের পর থেকেই তাঁদের সংসারে অশান্তি লেগে থাকত। একপর্যায়ে পারিবারিকভাবে তাঁদের বিচ্ছেদ হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন জানান , আমার এলাকার এক যুবক দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ করার একটি ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর