বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আনন্দ-উচ্ছ্বাসে প্রি কলেজিয়েটে স্কুল এন্ড কলেজের ক্লাস পার্টি ২০২৬ অনুষ্ঠিত। দক্ষিণ খুলশীতে আত্মগোপনে থাকা সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার নাচোলে মাদকবিরোধী অভিযানে গাজাসহ নারী গ্রেফতার নিয়ামতপুরে গভীর রাতে কাঠের সো-মিলে আগুন, পুড়ে ছাই সবকিছু—নিঃস্ব বেলাল হোসেন বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ধান এখন পানির নিচে, দুশ্চিন্তায় নিয়ামতপুরের কৃষক। চট্টগ্রাম রেলস্টেশনে হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ, নেপথ্যে স্বপন! শেরপুরে জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস পুণ্যস্নান শুরু আজ। চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দক্ষিণ খুলশীতে আত্মগোপনে থাকা সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩০ বার পঠিত
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ

নুরুল আমিন সোহেল : নগরীর খুলশী থানাধীন দক্ষিণ খুলশী এলাকা থেকে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২ নম্বর বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের চেয়ারম্যান মোঃ রেহান উদ্দিনকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে দক্ষিণ খুলশী রোডের ১ নম্বর ব্লকের সি, বাড়ি নং-৬৭/এ, নিউ ভিশন, হাসিব এম্পায়ার ভবনের ৩য় ও ৪র্থ তলার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্ট ২০২৪-পরবর্তী সময়ে তিনি পরিবারসহ ওই ভবনে বসবাস করছিলেন। সেখানে অবস্থান করে তিনি গোপনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রবেশের বিষয়কে কেন্দ্র করে তিনি রাজনৈতিক তৎপরতা চালাচ্ছিলেন বলেও বিশ্বস্ত সূত্রের দাবি।

খুলশী থানার চৌকস টিমের এসআই (নিঃ) গোলাম মোঃ নাসিম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ রেহান উদ্দিনের পিতা মৃত নুরুল ইসলাম এবং মাতা জরিনা বেগম। তার স্থায়ী ঠিকানা সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের কলাবাড়ীয়া, নুরুল ইসলাম চেয়ারম্যান বাড়ি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর