বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ নোয়াখালী থেকে গ্রেপ্তার! জাল ওয়ারিশ সনদে জমি আত্মসাতের চেষ্টা, ব্যবসায়ী মোস্তফা আজাদ চৌধুরী কারাগারে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দুদকের অভিযান কাপ্তাইয়ে যুব দিবসের সপ্তাহব্যাপী আয়োজনের সমাপ্তি কাপ্তাইয়ে হালদা ও সংযুক্ত  কর্ণফুলী নদী সংরক্ষণে অংশীজনদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিখোজের ৫৬ ঘণ্টা পর মিলল সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মরদেহ মনপুরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত চন্দনাইশে ইকো’র উদ্যোগে ও আমানের বাস্তবায়নে ৫ নং ওয়ার্ডে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। মনপুরায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, টাকার বিনিময়ে স্ত্রীকে অন্য পুরুষের কাছে পাঠাতেন স্বামী কাপ্তাইয়ের দেবতাছড়িতে  ১০ম কঠিন চীবর দানোৎসব উদযাপন

কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ নোয়াখালী থেকে গ্রেপ্তার!

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৬ বার পঠিত
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে সামনে সারিবদ্ধভাবে রাখা একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অপর এক ব্যক্তিকে ভয়ভীতি ও হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশের নজরে আসে।

ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, প্রদর্শিত অস্ত্রের উৎস এবং তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে নোয়াখালীর কবিরহাট থেকে ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী হিসেবে শনাক্ত মোঃ হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’ কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাওন চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার মোঃ বাদশা মিয়ার ছেলে। সে এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর ভাইরাল ভিডিওতে প্রদর্শিত আগ্নেয়াস্ত্রগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদে সে জানায়, ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর ২০২৫ তারিখে র‌্যাব ওই কামালকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও সংশ্লিষ্ট অস্ত্রভান্ডার থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন আরও জানায়, সে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করত। পরবর্তীতে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবি করত। অর্থাৎ, সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার না করেও অস্ত্রের ছবি-ভিডিও ও হুমকিমূলক অডিওকে আতঙ্ক সৃষ্টি এবং চাঁদাবাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত শাওনের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতিসংক্রান্ত দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধ, আগ্নেয়াস্ত্রের উৎস এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

অস্ত্রের সরাসরি ব্যবহার ছাড়াও ছবি, ভিডিও ও হুমকিমূলক বার্তার মাধ্যমে সাধারণ মানুষকে আতঙ্কিত করে চাঁদাবাজির মতো অপরাধের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর