শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নাচোলে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা। রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা। স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়নে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ‘হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৬’ সম্পন্ন আকবরশাহের ৯ নং ওয়ার্ডের জানারখিল এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত মহাদেবপুরে উঠল জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায্যতার জোরালো দাবি। নওগাঁর পুলিশ প্রশাসনে রদবদল,নতুন এসপি ছুফি উল্লাহ! নিয়ামতপুরে নতুন এসিল্যান্ড রেজওয়ান সরদার, ভূমিসেবায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা নাচোলে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। আনন্দ-উচ্ছ্বাসে প্রি কলেজিয়েটে স্কুল এন্ড কলেজের ক্লাস পার্টি ২০২৬ অনুষ্ঠিত।

নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৮ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ

এস এ সাগর দাস : প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা ও খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম, সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতকে আরও সমৃদ্ধ করতে গবাদিপশু পালন, পশুর নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, খামারিদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন নিশ্চিত করা গেলে খামারিরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশের প্রাণিসম্পদ খাতও আরও এগিয়ে যাবে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল, নিয়ামতপুর, নওগাঁর যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর