শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নাচোলে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা। রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা। স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়নে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ‘হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৬’ সম্পন্ন আকবরশাহের ৯ নং ওয়ার্ডের জানারখিল এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত মহাদেবপুরে উঠল জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায্যতার জোরালো দাবি। নওগাঁর পুলিশ প্রশাসনে রদবদল,নতুন এসপি ছুফি উল্লাহ! নিয়ামতপুরে নতুন এসিল্যান্ড রেজওয়ান সরদার, ভূমিসেবায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা নাচোলে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। আনন্দ-উচ্ছ্বাসে প্রি কলেজিয়েটে স্কুল এন্ড কলেজের ক্লাস পার্টি ২০২৬ অনুষ্ঠিত।

নাচোলে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫৯ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পারিবারিক কলহের জেরে শান্ত হরিজন (২৯) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার নেজামপুর ইউনিয়নের মুসলিমপুর বেলালাইন পাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শান্ত হরিজন ওই গ্রামের নুকুল হরিজনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী সঙ্গে শান্তর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান। পরে শান্ত স্ত্রীকে ডাকতে গেলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এরপর শান্ত নিজ বাড়িতে ফিরে যান।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর অভিমান করে রাতের কোনো একসময় নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শান্ত।

বুধবার সকালে পরিবারের সদস্যরা তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে বাইরে থেকে ঘরের জানালা খুলে ভেতরে তাকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর