সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ধান এখন পানির নিচে, দুশ্চিন্তায় নিয়ামতপুরের কৃষক। চট্টগ্রাম রেলস্টেশনে হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ, নেপথ্যে স্বপন! শেরপুরে জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস পুণ্যস্নান শুরু আজ। চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ৪৩৪তম সভা অনুষ্ঠিত। নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার! একেখান এলাকায় মাসুম হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে মামলার আসামি আজিম গ্রেফতার চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ।

শেরপুরে জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৭ বার পঠিত
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ

মো. রাজন মিয়া, (শেরপুর প্রতিনিধি): শেরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জিন্নাত আলী (৬৭) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. মাজাহারুল ইসলাম ওরফে গোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাজাহারুল ইসলাম শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কুসুমহাটি বাজার সংলগ্ন কাজিরচর এলাকার বাসিন্দা।

এসআরবি-১৪-এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এসআরবি-১, সিপিসি-১ উত্তরা, ঢাকার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত জিন্নাত আলী শেরপুর সদর উপজেলার কাজীরচর গ্রামের বাসিন্দা। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মাজাহারুল ইসলাম ও তাঁর সহযোগীদের সঙ্গে জিন্নাত আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়,
গত ৮ (নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মাজাহারুল ইসলামসহ অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে কাজীরচর এলাকায় জিন্নাত আলীর বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা তাঁকে গালিগালাজ করেন। জিন্নাত আলী এর প্রতিবাদ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিন্নাত আলিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায়  নিহত জিন্নাত আলির স্ত্রী নিজে বাদী হয়ে ৯ (নভেম্বর) শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

এসআরবি-১৪ জানায়, তদন্তকারী কর্মকর্তার অনুরোধের পরিপ্রেক্ষিতে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে এসআরবি-১৪। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এক নম্বর এজাহারনামীয় আসামি মাজাহারুল ইসলাম ওরফে গোল্লাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত ৯ নভেম্বর জামালপুর সদর উপজেলার কেন্দুয়া এলাকা থেকে একই মামলার পাঁচ নম্বর আসামি মো. ময়না মিয়া (৫২) ও সাত নম্বর আসামি মো. সেলিম মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাজাহারুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর