বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে  পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার। শেরপুর সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন আটক নিয়ামতপুরে ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা। শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা ও ছুরিকাঘাতের প্রতিবাদে একে খান মোড়ে মানববন্ধন! লকডাউন ঘিরে উদ্বেগ,নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে সহিংসতার রেশ,থমথমে পরিস্থিত! চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্য সচিব সারোয়ার চট্টগ্রামকে বাসযোগ্য নগরী গড়তে ওয়ার্ডভিত্তিক উন্নয়ন চলছে: প্রশাসক চট্টগ্রামে বিএনপি নেতা শামসুল আলমের ব্যবসায়িক কার্যালয়ে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২। চট্টগ্রামে বিএনপি নেতা শামসুল আলমের ব্যবসায়িক কার্যালয়ে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগর কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন মো. ইমরান চৌধুরী।

চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে  পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২০ বার পঠিত
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে রাজস্থলী উপজেলার  বাঙ্গালহালিয়া বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি অস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৭টার দিকে বাঙ্গালহালিয়া সরকারি কলেজসংলগ্ন উত্তর পাশের একটি পুকুরপাড়ের জঙ্গল থেকে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল সফিপুর ও বাঙ্গালহালিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় বাঙ্গালহালিয়া স্টেশনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে কলেজসংলগ্ন পুকুরপাড়ের জঙ্গলে তল্লাশি চালানো হয়। সেখানে পলিথিনের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়।

উদ্ধার করা কার্তুজের মধ্যে একটি রাবার বুলেট ও অপরটি সিসার বুলেট। পরে উপস্থিত সাক্ষীদের সামনে এসআই সুফল কুমার দাস অস্ত্র ও কার্তুজগুলো জব্দ তালিকামূলে জব্দ করেন।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র ও কার্তুজগুলো কে বা কারা সেখানে ফেলে গেছে, তা জানতে স্থানীয় দোকানদার ও উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর