বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রামকে বাসযোগ্য নগরী গড়তে ওয়ার্ডভিত্তিক উন্নয়ন চলছে: প্রশাসক চট্টগ্রামে বিএনপি নেতা শামসুল আলমের ব্যবসায়িক কার্যালয়ে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২। চট্টগ্রামে বিএনপি নেতা শামসুল আলমের ব্যবসায়িক কার্যালয়ে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগর কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন মো. ইমরান চৌধুরী। সাংবাদিক মিলন হোসেনের বিরুদ্ধে সাইবার মামলা, প্রতিবাদে সোচ্চার নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত, অবস্থা আশঙ্কাজনক! সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, চক্রের আরও দুই সদস্যের নাম প্রকাশ চন্দ্রঘোনা মিশন এলাকায়  শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত  ইউপি সদস্য পদে জনপ্রিয়তার শীর্ষে যুবদল নেতা আলমগীর হোসেন।

জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগর কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন মো. ইমরান চৌধুরী।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৮ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগর কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মো. ইমরান চৌধুরী।

নবগঠিত মহানগর কমিটিতে তাঁকে এ দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে সংগঠনের নগর পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে নতুন দায়িত্ব পেয়েছেন তিনি।

জাতীয় ছাত্রশক্তি এনসিপির ছাত্রসংগঠন হিসেবে শিক্ষার্থীদের অধিকার,ছাত্রসমাজের বিভিন্ন সমস্যা এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে কাজ করে আসছে। চট্টগ্রাম মহানগরে সংগঠনটির কার্যক্রম বিস্তৃত ও গতিশীল করার ক্ষেত্রে নতুন কমিটির নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর মো. ইমরান চৌধুরী মহানগর পর্যায়ে সংগঠনের কার্যক্রমে কী ধরনের ভূমিকা রাখেন,তা এখন দেখার বিষয়।

এ বিষয়ে মো: ইমরান চৌধুরী বলেন,সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে মনোনীত করেছেন এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আগামী দিনে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে আমার সকল সহযোদ্ধাকে নিয়ে নিরলসভাবে কাজ করে যাবো আমি।বিশেষ করে আমি শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়,সাংগঠনিক সমন্বয় এবং তরুণদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করার বিষয়টি গুরুত্বপূর্ণভাবে দেখবো।

নতুন এ দায়িত্বকে কেন্দ্র করে তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক পথচলায় যুক্ত হলো নতুন একটি অধ্যায়।
এর আগেও তিনি একাধিক সামাজিক ও মানবিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর