বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রামকে বাসযোগ্য নগরী গড়তে ওয়ার্ডভিত্তিক উন্নয়ন চলছে: প্রশাসক চট্টগ্রামে বিএনপি নেতা শামসুল আলমের ব্যবসায়িক কার্যালয়ে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২। চট্টগ্রামে বিএনপি নেতা শামসুল আলমের ব্যবসায়িক কার্যালয়ে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগর কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন মো. ইমরান চৌধুরী। সাংবাদিক মিলন হোসেনের বিরুদ্ধে সাইবার মামলা, প্রতিবাদে সোচ্চার নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত, অবস্থা আশঙ্কাজনক! সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, চক্রের আরও দুই সদস্যের নাম প্রকাশ চন্দ্রঘোনা মিশন এলাকায়  শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত  ইউপি সদস্য পদে জনপ্রিয়তার শীর্ষে যুবদল নেতা আলমগীর হোসেন।

চট্টগ্রামে বিএনপি নেতা শামসুল আলমের ব্যবসায়িক কার্যালয়ে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২২ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান এমইবি গ্রুপ অব কোম্পানিজের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কোতোয়ালী থানার খাতুনগঞ্জ এলাকায় নিষিদ্ধঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল বের করা হয়। মিছিল চলাকালে একদল ব্যক্তি এমইবি গ্রুপের কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও প্রতিষ্ঠানের পক্ষের দাবি, দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত তানজিরুলের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল কার্যালয়ে ঢুকে হামলা চালায়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় তানজিরুল ও অনিক দত্ত নামে দুজনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, হামলা ও ভাঙচুরের ঘটনায় ব্যবসাপ্রতিষ্ঠানটির ক্ষয়ক্ষতির পরিমাণ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর