বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে  পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার। শেরপুর সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন আটক নিয়ামতপুরে ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা। শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা ও ছুরিকাঘাতের প্রতিবাদে একে খান মোড়ে মানববন্ধন! লকডাউন ঘিরে উদ্বেগ,নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে সহিংসতার রেশ,থমথমে পরিস্থিত! চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্য সচিব সারোয়ার চট্টগ্রামকে বাসযোগ্য নগরী গড়তে ওয়ার্ডভিত্তিক উন্নয়ন চলছে: প্রশাসক চট্টগ্রামে বিএনপি নেতা শামসুল আলমের ব্যবসায়িক কার্যালয়ে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২। চট্টগ্রামে বিএনপি নেতা শামসুল আলমের ব্যবসায়িক কার্যালয়ে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগর কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন মো. ইমরান চৌধুরী।

শেরপুর সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন আটক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২০ বার পঠিত
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ

মো: রাজন মিয়া,(শেরপুর প্রতিনিধি): শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৭ (নভেম্বর) সোমবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় নালিতাবাড়ী উপজেলার মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে  ১২ জনকে আটক করে বিজিবির টহল দল। আটক ব্যক্তিদের কারও কাছে ভারতে প্রবেশের বৈধ পাসপোর্ট ছিল না বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকৃতরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ইমদাদুল হক, মিনারুন, ইউসুফ, শওকত আলী, আব্দুল্লাহ, হাসান ও মেসবাউল। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার আক্তারুল হক , শামীম, আবদুল করিম, আলামিন ও রুবেল রয়েছেন।

বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বাহিনীটি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর