বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে  পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার। শেরপুর সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন আটক নিয়ামতপুরে ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা। শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা ও ছুরিকাঘাতের প্রতিবাদে একে খান মোড়ে মানববন্ধন! লকডাউন ঘিরে উদ্বেগ,নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে সহিংসতার রেশ,থমথমে পরিস্থিত! চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্য সচিব সারোয়ার চট্টগ্রামকে বাসযোগ্য নগরী গড়তে ওয়ার্ডভিত্তিক উন্নয়ন চলছে: প্রশাসক চট্টগ্রামে বিএনপি নেতা শামসুল আলমের ব্যবসায়িক কার্যালয়ে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২। চট্টগ্রামে বিএনপি নেতা শামসুল আলমের ব্যবসায়িক কার্যালয়ে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগর কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন মো. ইমরান চৌধুরী।

চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্য সচিব সারোয়ার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২২ বার পঠিত
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:৩৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জিইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিভাগের প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জুনায়েত কাউছারকে আহ্বায়ক এবং পঞ্চম ব্যাচের মো. সারোয়ার জাহান খানকে সদস্যসচিব করা হয়েছে। প্রথম থেকে ১৬তম ব্যাচের প্রতিনিধিদের নিয়ে গঠিত এ কমিটিতে রয়েছেন ২২ জন সদস্য।

সম্প্রতি চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জিইবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. লায়লা খালেদা (আঁখি)। প্রধান অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী। সভা সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিভাগের প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী জুনায়েত কাউছার।

কমিটির অন্য সদস্যরা হলেন- দ্বিতীয় ব্যাচের মো. মনিরুল ইসলাম, চতুর্থ ব্যাচের শিপন দাশ ও আল-আমিন, পঞ্চম ব্যাচের দীপেশ দাশ, ষষ্ঠ ব্যাচের আব্দুল মুত্তালিব হাবীব ও সাইদ মো. ইমরান, সপ্তম ব্যাচের আসমাউল হোসনা ও শিশির বিন্দু ধর, অষ্টম ব্যাচের ইশতিয়াক উদ্দিন আহমেদ, নবম ব্যাচের ফাহমিদা বিনতে ওয়ালী, দশম ব্যাচের নাসরিন জাহান টুম্পা ও মো. তৌসিফ রেজা, একাদশ ব্যাচের মো. মিফতাহ মুশাফিক, দ্বাদশ ব্যাচের সরওয়ার আলম, ত্রয়োদশ ব্যাচের পূর্ণতা বড়ুয়া ও শামস্ নূর পৌষী, চতুর্দশ ব্যাচের হোসাইন মোহাম্মদ বায়েজিদ, পঞ্চদশ ব্যাচের সানজিদা নাসরিন ও সায়েদ ওসমান সাঈদ নকিব এবং ষোড়শ ব্যাচের শেখ মো. তাহমিদ।

সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ, গবেষণা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে একটি শক্তিশালী অ্যালামনাই প্ল্যাটফর্‌ম গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ জন্য দ্রুত সদস্য নিবন্ধন কার্যক্রম শুরু, সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, আনুষ্ঠানিক ওয়েবসাইট ও তথ্যভাণ্ডার তৈরি এবং বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সেমিনার ও ক্যারিয়ারবিষয়ক কর্মশালা আয়োজনের বিষয়ে আলোচনা হয়।

আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিভাগের অধ্যাপকদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়। এতে বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকানসহ বিভাগের আটজন অধ্যাপককে অন্তর্ভুক্ত করা হয়।

এ ছাড়া সব ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়াতে একটি আনুষ্ঠানিক গ্রুপ ও তথ্যভাণ্ডার তৈরির সিদ্ধান্ত হয়। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বিভাগের প্রয়াত তৃতীয় ব্যাচের আহসান হাবীব ও নবম ব্যাচের মুরশিদা আক্তারের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকপ্রস্তাব গৃহীত হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর