নিজস্ব প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচি মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

আসলাম চৌধুরী বলেন, কাংখিত সাফল্য অর্জনে কঠোর সাধনার বিকল্প নেই। সীতাকুন্ডের গন্ডি পেরিয়ে আমাদেরকে পুরো দেশের শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতার মানসিকতা তৈরী করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধের শিক্ষা ছড়িয়ে দিতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা যেমন জরুরী, ঠিক তেমনি ভাবে লেখাপড়াও খুব জরুরী। প্রত্যেকটা শিক্ষার্থীকে সকালে দুই ঘন্টা এবং সন্ধ্যায় দুই ঘন্টা করে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিদারুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রাশেদ মোহাম্মদ ইকবাল, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ মোরসালিন, বিএনপি নেতা মোঃ জাকির হোসেন, সালেহ আহমেদ সুলু, এডহক কমিটির সদস্য মোঃ ইলিয়াছ হোসেন ইকবাল, সহকারী প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দে সহ অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোহাম্মদ
গোলাম রব্বানী ও পারভিন আক্তারের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ১৩ জন জুনিয়র বৃত্তি প্রাপ্ত ও ২৫ জন জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় এবং প্রায় শতাধিক শিক্ষার্থীকে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।

সবশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এবং সভাপতির বক্তব্য প্রদানের মাধ্যদিয়ে দিনব্যাপী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি হয়।