সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে যৌথ অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধের শিক্ষা ছড়িয়ে দিতে হবে: আসলাম চৌধুরী মোংলার চিলায় মাদকের রমরমা ব্যবসা, ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী ইয়াসিন কাপ্তাইয়ে বেওয়ারিশ কুকুরকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান শুরু। সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান হরিণের মাংস মাথা ও চামড়া জব্দ। রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই ৮ ভাড়াটিয়া পরিবারের বসতঘর, ক্ষতি ১৬ লাখ টাকা আ.লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে আরআরএফের পুলিশ সুপার গ্রেপ্তার পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর তৃতীয় প্রয়াণবার্ষিকী পালিত কাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৬৭ শিক্ষার্থী সাড়ম্বরে রূপসী কাপ্তাইয়ের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

কাপ্তাইয়ে যৌথ অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৯ বার পঠিত
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা প্রশাসন এবং রাঙামাটি জেলা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩০০ গ্রাম গাঁজাসহ ফুলনাহার বেগম (৪৫) নামে এক নারীকে আটক করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুনবাজার সংলগ্ন ঢাকাইয়া কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম এবং রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ধরনজিৎ চন্দ্র  দেবনাথের যৌথ নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে ২৯ পুরিয়া গাঁজা, যার আনুমানিক ওজন ৩০০ গ্রাম এবং গাঁজা বিক্রির নগদ ৩ হাজার ১৬৩ টাকা উদ্ধার করা হয়। এ সময় ফুলনাহার বেগমকে আটক করে কাপ্তাই থানায় নিয়ে যাওয়া হয়।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে, আসামীকে কাল সোমবার রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর