সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে যৌথ অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধের শিক্ষা ছড়িয়ে দিতে হবে: আসলাম চৌধুরী মোংলার চিলায় মাদকের রমরমা ব্যবসা, ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী ইয়াসিন কাপ্তাইয়ে বেওয়ারিশ কুকুরকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান শুরু। সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান হরিণের মাংস মাথা ও চামড়া জব্দ। রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই ৮ ভাড়াটিয়া পরিবারের বসতঘর, ক্ষতি ১৬ লাখ টাকা আ.লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে আরআরএফের পুলিশ সুপার গ্রেপ্তার পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর তৃতীয় প্রয়াণবার্ষিকী পালিত কাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৬৭ শিক্ষার্থী সাড়ম্বরে রূপসী কাপ্তাইয়ের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

মোংলার চিলায় মাদকের রমরমা ব্যবসা, ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী ইয়াসিন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪৭ বার পঠিত
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ

শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধি: বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নে মাদকের রমরমা ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে ইয়াসিন তরফদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ইয়াসিন ওই এলাকার জাফর তরফদারের ছেলে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি প্রকাশ্যে মাদক বিক্রি করলেও অদৃশ্য কারণে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

‎
‎​এলাকাবাসী সূত্রে জানা গেছে, চিলা ইউনিয়নের দক্ষিণ চিলা দাখিল মাদ্রাসা ও এর আশপাশের এলাকায় দিনরাত ২৪ ঘণ্টা মাদকের কারবার চালিয়ে যাচ্ছেন ইয়াসিন তরফদার। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে এভাবে মাদক বেচাকেনা চলায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
‎
‎স্থানীয়দের দাবি, ইয়াসিনের এই কর্মকাণ্ডের কারণে ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় এখন মাদক সহজলভ্য হয়ে পড়েছে, যার ফলে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে।
‎
‎​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রকাশ্যে মাদক ব্যবসা চললেও প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জোরালো কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এলাকাবাসীর মনে এখন বড় প্রশ্ন—কারা এই মাদক কারবারিকে শেল্টার (আশ্রয়-প্রশ্রয়) দিচ্ছে এবং কাদের ছত্রছায়ায় থেকে তিনি নির্বিঘ্নে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন?
‎
‎​মাদকের ভয়াল থাবা থেকে এলাকার তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং দক্ষিণ চিলা দাখিল মাদ্রাসা এলাকার শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে অভিযুক্ত ইয়াসিন তরফদারসহ তার নেপথ্যের মদদদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন চিলা ইউনিয়নবাসী।
‎

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর