সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে যৌথ অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধের শিক্ষা ছড়িয়ে দিতে হবে: আসলাম চৌধুরী মোংলার চিলায় মাদকের রমরমা ব্যবসা, ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী ইয়াসিন কাপ্তাইয়ে বেওয়ারিশ কুকুরকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান শুরু। সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান হরিণের মাংস মাথা ও চামড়া জব্দ। রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই ৮ ভাড়াটিয়া পরিবারের বসতঘর, ক্ষতি ১৬ লাখ টাকা আ.লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে আরআরএফের পুলিশ সুপার গ্রেপ্তার পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর তৃতীয় প্রয়াণবার্ষিকী পালিত কাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৬৭ শিক্ষার্থী সাড়ম্বরে রূপসী কাপ্তাইয়ের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই ৮ ভাড়াটিয়া পরিবারের বসতঘর, ক্ষতি ১৬ লাখ টাকা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৩ বার পঠিত
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলীতে রান্নার চুলা থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়েছে আটটি ভাড়াটিয়া পরিবারের বসতঘর। এতে ঘরবাড়ি ও আসবাবপত্রসহ মালিক ও ভাড়াটিয়াদের প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজস্থলী উপজেলা সদরের আমছড়াপাড়া এলাকায় কৃষি ব্যাংকসংলগ্ন স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির এক ভাড়াটিয়া সকালে রান্না শেষে ঘর থেকে বাইরে কাজে যান। এর কিছুক্ষণ পর তাঁর রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাড়িটির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

রাজস্থলী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ প্রদীপ ত্রিপুরা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তাঁরা। বাড়িটি পুরোনো বেড়া ও টিন দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফলে আগুন আশপাশের অন্য কোনো বাড়িতে ছড়িয়ে পড়েনি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, আটটি ভাড়াটিয়া পরিবার ও বাড়ির মালিকের মিলিয়ে প্রায় ১৬ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। আগুনে বসতঘর ও ঘরের মালামাল হারিয়ে পরিবারগুলো এখন চরম দুর্ভোগে পড়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন, তাদের সান্ত্বনা দেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর