সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে যৌথ অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধের শিক্ষা ছড়িয়ে দিতে হবে: আসলাম চৌধুরী মোংলার চিলায় মাদকের রমরমা ব্যবসা, ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী ইয়াসিন কাপ্তাইয়ে বেওয়ারিশ কুকুরকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান শুরু। সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান হরিণের মাংস মাথা ও চামড়া জব্দ। রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই ৮ ভাড়াটিয়া পরিবারের বসতঘর, ক্ষতি ১৬ লাখ টাকা আ.লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে আরআরএফের পুলিশ সুপার গ্রেপ্তার পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর তৃতীয় প্রয়াণবার্ষিকী পালিত কাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৬৭ শিক্ষার্থী সাড়ম্বরে রূপসী কাপ্তাইয়ের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান হরিণের মাংস মাথা ও চামড়া জব্দ।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৯ বার পঠিত
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ

শেখ তাইজুল ইসলাম মোংলা বাগেরহাট: সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড রবিবার ১৫ নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, খুলনার কয়রা থানাধীন বজবজা ও ঝাপঝপি খাল সংলগ্ন এলাকায় আজ ১৫ নভেম্বর ২০২৬ সকাল ৬ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংসসহ ৮ টি পা, ২ টি মাথা এবং ২ টি হরিণের চামড়া জব্দ করা হয়।

জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর