রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর তৃতীয় প্রয়াণবার্ষিকী পালিত কাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৬৭ শিক্ষার্থী সাড়ম্বরে রূপসী কাপ্তাইয়ের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  কাপ্তাইয়ে বারঘোনিয়া কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৯তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব চমেক হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি গুজব-ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সজাগ থাকুন: নাজিমুর রহমান গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত,বিক্ষুব্ধ জনতার বাসে আগুন কর্ণফুলীতে অবৈধ টোকেন বাণিজ্যের বিরুদ্ধে পুলিশের কঠোর হুঁশিয়ারি চট্টগ্রাম বেবিট্যাক্সি টেম্পু ড্রাইভার্স ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত জন্ম থেকেই নিয়তির সঙ্গে মরণপণ লড়াই, ১৫ বছর ধরে ভিক্ষার থালায় বেঁচে থাকার গল্প!

সাড়ম্বরে রূপসী কাপ্তাইয়ের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৮ বার পঠিত
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই থেকে প্রকাশিত মাসিক সাময়িকী ‘রূপসী কাপ্তাই’-এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী সাড়ম্বরে  উদযাপন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩ টা হতে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাইয়ের ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁয় এ উপলক্ষে সুধী সমাবেশ, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, সাংবাদিক সংবর্ধনা  এবং কথামালার আয়োজন করা হয়।

রূপসী কাপ্তাইয়ের সম্পাদক ও সাংবাদিক কাজী মোশাররফের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভুতি ব্যক্ত করেন  কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ ( বিএন),  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ, বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি আনোয়ার আল হক,দৈনিক গিরিদপর্ন সম্পাদক নন্দন দেবনাথ,কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাজ্জাদুজ্জামান, কেপিএম লিমিটেডের ব্যবস্থাপক ( প্রশাসন) আবদুল্লা আল মাহমুদ,    বিএফআইডিসি কাপ্তাইয়ের সহব্যবস্থাপক তীর্থ জিত রায়,আরটিভি জেলা প্রতিনিধি ইয়াসিন রানা সোহেল,  সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৪২ বছর ধরে ‘রূপসী কাপ্তাই’ স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জনজীবনের নানা বিষয় তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্থানীয় সাংবাদিকতা ও সাহিত্য-সংস্কৃতির বিকাশে এ সাময়িকীর অবদান প্রশংসনীয়।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য রাঙামাটি  প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, দৈনিক গিরিদর্পণ সম্পাদক নন্দন দেবনাথ এবং কাপ্তাই উপজেলা মানবাধিকার কমিশন এর সভাপতি খোরশেদুল আলম কাদেরীকে  সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে একক গান পরিবেশন করেন আরিয়ান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর