শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কলেজ ছাত্রীকে মারধরে ঘটনায় দরগাহ পাড়ার আলোচিত সন্ত্রাসী ওবাইদুল করিম গ্রেফতার বোমাবাজি করে জনগণের নির্বাচিত সরকারের ক্ষতি করা যাবে না কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ নোয়াখালী থেকে গ্রেপ্তার! জাল ওয়ারিশ সনদে জমি আত্মসাতের চেষ্টা, ব্যবসায়ী মোস্তফা আজাদ চৌধুরী কারাগারে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দুদকের অভিযান কাপ্তাইয়ে যুব দিবসের সপ্তাহব্যাপী আয়োজনের সমাপ্তি কাপ্তাইয়ে হালদা ও সংযুক্ত  কর্ণফুলী নদী সংরক্ষণে অংশীজনদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিখোজের ৫৬ ঘণ্টা পর মিলল সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মরদেহ মনপুরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত চন্দনাইশে ইকো’র উদ্যোগে ও আমানের বাস্তবায়নে ৫ নং ওয়ার্ডে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

বোমাবাজি করে জনগণের নির্বাচিত সরকারের ক্ষতি করা যাবে না

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৬ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, পরাজিত ও পলাতক অপশক্তি দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জনগণের প্রতি তাদের ক্ষোভ হচ্ছে- জনগণ তাদের অন্যায়, অত্যাচার ও ফ্যসিবাদি শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এ কারণে পটকাবাজি ও পেট্রোল বোমার মাধ্যমে তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, পটকাবাজি ও বোমাবাজি করে সাময়িকভাবে মানুষকে বিভ্রান্ত করা গেলেও জনগণের নির্বাচিত সরকারের কোনো ক্ষতি করা যাবে না। এ ধরনের অপতৎপরতার মাধ্যমে তারা জনগণের কাছে আরও বেশি প্রত্যাখ্যাত হবে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সন্ত্রাস, নৈরাজ্যের ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের জনগণ স্বৈরাচারকে বিদায় জানিয়েছে। লাখো মানুষ রাজপথে নেমে স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে, এ দেশের মাটিতে স্বৈরাচারের কোনো স্থান হবে না। যারা জনগণের রোষানলে পড়ে দেশ ছেড়ে পালিয়েছে, তারা এখন আবার বোমাবাজি ও নাশকতার মাধ্যমে ফিরে আসার স্বপ্ন দেখছে। কিন্তু তাদের মনে রাখতে হবে, দেশে ফিরলে প্রচলিত আইনের মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, যারা অতীতে অন্যায়, অত্যাচার, হত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল, তারা এখনো নিজেদের ভুল স্বীকার করেনি কিংবা জনগণের কাছে ক্ষমা চায়নি। বরং আবারও রক্তপাত ও সহিংসতার পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপশক্তিকে কোনোভাবেই সে সুযোগ দেওয়া হবে না। দল-মত নির্বিশেষে জনগণের জানমালের নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

২০নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সাব্বির আহমেদ এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াসিন চৌধুরীর লিটন, কোতয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুর আহমেদ পিন্টু, পিয়াল, মহানগর যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা জামাল, মাহমুদ আলী, আব্বাস উদ্দিন, তোফাজ্জল হোসেন মানিক, যুবদল নেতা নুর আজিম, এরশাদ আলী, তাজ মোহাম্মদ, মেহেদী হাসান মালু, সাহাফুদ্দীন, ইয়াসিন, খোরশেদ আলী, পারবেজ, শ্রমিকদল নেতা পাশা, টিপু, সোহেল, আলতাফ হোসেন, শাজাহান মিন্টু, মহিউদ্দিন মানিক, হামিদ, বাদশা, মোরশেদ আলম প্রমুখ।

ক্যাপশন: নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু সুফিয়ান এমপি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর