বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রামে চাঞ্চল্যকর অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি “নূরু” গ্রেপ্তার। আগামীকাল মোংলা বন্দরে প্রধানমন্ত্রীর সফর ঘিরে উন্নয়নের আশার আলো মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধর ও শ্লীলতা হানির অভিযোগে যুবদল নেতা আটক। সুন্দরবনে বন-বিভাগের অভিযানে ফাঁদে আটকা বন্যপ্রাণী ফিরে গেল বনে উদ্দার ১৪৮ ফাঁদ জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে ডেঙ্গু সচেতনতা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত ভুয়া এনআইডি বানিয়ে কোটি টাকার সার বাণিজ্য, নেপথ্যে ফ্যাসিস্ট দোসর ইউসুফ। কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন! চট্টগ্রামে ‘সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ’-এর আয়োজনে ‘পঞ্চার্ণব’ চমেসাস নির্বাচনে শহিদ সভাপতি, আবুল হাসনাত সম্পাদক নির্বাচিত। ২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার

চট্টগ্রামে চাঞ্চল্যকর অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি “নূরু” গ্রেপ্তার।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৬ বার পঠিত
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর হালিশহরে ১৭ বছর বয়সী এক কিশোরকে অপহরণ করে যৌন নির্যাতন এবং ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি নুর

হোসাইন নুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালী থানা এলাকা থেকে এসআরবির
সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

হালিশহর থানা সূত্রে জানা যায়,গত  ১২ অক্টোবর হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহার অনুযায়ী, নুর হোসাইন নুর ও মো. মোয়াজ্জেম (৩৭) নামের আরেক আসামি হালিশহর থানাধীনজে-ব্লক ১ নম্বর রোডের মোড় থেকে  ১৭ বছর বয়সী কিশোর তাসফিকুর রহমানকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরে তাকে ফইল্যাতলী বাজারসংলগ্ন মেডিসিন বাজার নামের একটি ওষুধের দোকানের ভবনের তৃতীয় তলার একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হালিশহর থানার এস আই ইয়াসিন গনমাধ্যমকে জানিয়েছে,
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত সকল কার্যক্রম সম্পূর্ণ করে আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর