বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আনন্দ-উচ্ছ্বাসে প্রি কলেজিয়েটে স্কুল এন্ড কলেজের ক্লাস পার্টি ২০২৬ অনুষ্ঠিত। দক্ষিণ খুলশীতে আত্মগোপনে থাকা সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার নাচোলে মাদকবিরোধী অভিযানে গাজাসহ নারী গ্রেফতার নিয়ামতপুরে গভীর রাতে কাঠের সো-মিলে আগুন, পুড়ে ছাই সবকিছু—নিঃস্ব বেলাল হোসেন বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ধান এখন পানির নিচে, দুশ্চিন্তায় নিয়ামতপুরের কৃষক। চট্টগ্রাম রেলস্টেশনে হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ, নেপথ্যে স্বপন! শেরপুরে জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস পুণ্যস্নান শুরু আজ। চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনন্দ-উচ্ছ্বাসে প্রি কলেজিয়েটে স্কুল এন্ড কলেজের ক্লাস পার্টি ২০২৬ অনুষ্ঠিত।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫৩ বার পঠিত
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের মিলনমেলায় উৎসবমুখর লিজা গার্ডেন আনন্দ-উচ্ছ্বাস, গান, নাচ ও নানা বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) নগরীর লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় এক প্রাণবন্ত মিলনমেলা।
শিক্ষার্থীদের পড়াশোনার একঘেয়েমি দূর করার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

সকাল ১০টা থেকেই লিজা গার্ডেন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। বেলুন, রঙিন কাগজ ও মনোরম আলোকসজ্জায় সাজানো হয় অনুষ্ঠানস্থল। শুরুতে অতিথি ও শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে কেক কেটে ‘ক্লাস পার্টি ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপদেষ্টা ফেরদৌস ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার হাসান মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আমজাদ হোসাইনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।


সংক্ষিপ্ত বক্তব্যে অতিথি ও শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অভিভাবকরাও আয়োজনটির প্রশংসা করেন।

দিনব্যাপী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ, আবৃত্তি ও কৌতুক পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। দুপুরে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

সবশেষে ফটোসেশন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিকেল ৪টায় আনন্দঘন এ আয়োজনের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর