বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আনন্দ-উচ্ছ্বাসে প্রি কলেজিয়েটে স্কুল এন্ড কলেজের ক্লাস পার্টি ২০২৬ অনুষ্ঠিত। দক্ষিণ খুলশীতে আত্মগোপনে থাকা সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার নাচোলে মাদকবিরোধী অভিযানে গাজাসহ নারী গ্রেফতার নিয়ামতপুরে গভীর রাতে কাঠের সো-মিলে আগুন, পুড়ে ছাই সবকিছু—নিঃস্ব বেলাল হোসেন বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ধান এখন পানির নিচে, দুশ্চিন্তায় নিয়ামতপুরের কৃষক। চট্টগ্রাম রেলস্টেশনে হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ, নেপথ্যে স্বপন! শেরপুরে জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস পুণ্যস্নান শুরু আজ। চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাচোলে মাদকবিরোধী অভিযানে গাজাসহ নারী গ্রেফতার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৭৩ বার পঠিত
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ

মোসা:জেসমিন খাতুন (নাচোল প্রতিনিধি) : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ শিখা খাতুন (৩৮) নামে এক নারীকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি নাচোল থানাধীন ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর (মমিননগর) গ্রাম এলাকায় পরিচালিত হয়। এ সময় শিখা খাতুনের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক শিখা খাতুন ওই এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম মৃত আস্তারুল ইসলাম।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে নাচোল থানায় মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করেন।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর