বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আনন্দ-উচ্ছ্বাসে প্রি কলেজিয়েটে স্কুল এন্ড কলেজের ক্লাস পার্টি ২০২৬ অনুষ্ঠিত। দক্ষিণ খুলশীতে আত্মগোপনে থাকা সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার নাচোলে মাদকবিরোধী অভিযানে গাজাসহ নারী গ্রেফতার নিয়ামতপুরে গভীর রাতে কাঠের সো-মিলে আগুন, পুড়ে ছাই সবকিছু—নিঃস্ব বেলাল হোসেন বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ধান এখন পানির নিচে, দুশ্চিন্তায় নিয়ামতপুরের কৃষক। চট্টগ্রাম রেলস্টেশনে হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ, নেপথ্যে স্বপন! শেরপুরে জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস পুণ্যস্নান শুরু আজ। চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিয়ামতপুরে গভীর রাতে কাঠের সো-মিলে আগুন, পুড়ে ছাই সবকিছু—নিঃস্ব বেলাল হোসেন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৪ বার পঠিত
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ

এস এ সাগর দাস : নওগাঁর নিয়ামতপুরে গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে রাস্তার পাশের একটি কাঠের সো-মিল (কাঠ চেরাইকল)। আগুনে মিলের যন্ত্রপাতি, মজুত কাঠ, টিনের ঘরসহ সবকিছু পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মিলের মালিক বেলাল হোসেন।

গতরাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে উপজেলার নিয়ামতপুর সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া তিন রাস্তার মোড় পার হয়ে নিয়ামতপুর-রামনগর-ধানশা টু আড্ডা সড়কের পাশে অবস্থিত ওই সো-মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মিল মালিক বেলাল হোসেন জানান, কে বা কারা তাঁর সো-মিলে আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দেখেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ততক্ষণে মিলের যন্ত্রপাতি, মজুত কাঠ, টিনের ঘরসহ অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

সর্বস্ব হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে বেলাল হোসেন বলেন, “আমার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। আমি ক্ষতিগ্রস্ত হয়ে একেবারে নিঃস্ব হয়ে গেলাম।”

এ ঘটনায় আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মিল মালিক। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে স্থানীয়দের প্রত্যাশা, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর