বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রামকে বাসযোগ্য নগরী গড়তে ওয়ার্ডভিত্তিক উন্নয়ন চলছে: প্রশাসক চট্টগ্রামে বিএনপি নেতা শামসুল আলমের ব্যবসায়িক কার্যালয়ে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২। চট্টগ্রামে বিএনপি নেতা শামসুল আলমের ব্যবসায়িক কার্যালয়ে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগর কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন মো. ইমরান চৌধুরী। সাংবাদিক মিলন হোসেনের বিরুদ্ধে সাইবার মামলা, প্রতিবাদে সোচ্চার নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত, অবস্থা আশঙ্কাজনক! সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, চক্রের আরও দুই সদস্যের নাম প্রকাশ চন্দ্রঘোনা মিশন এলাকায়  শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত  ইউপি সদস্য পদে জনপ্রিয়তার শীর্ষে যুবদল নেতা আলমগীর হোসেন।

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত, অবস্থা আশঙ্কাজনক!

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৯৫ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ

​চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন মধ্যম জানারখিল এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​গতকাল (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্যম জানারখিল এলাকার এক স্থানীয় বাসিন্দার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্বামী আশিক এবং তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলে আসছিল। এরই জেরে সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে আশিক তার স্ত্রীকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর