
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন মধ্যম জানারখিল এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্যম জানারখিল এলাকার এক স্থানীয় বাসিন্দার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্বামী আশিক এবং তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলে আসছিল। এরই জেরে সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে আশিক তার স্ত্রীকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।