বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রামকে বাসযোগ্য নগরী গড়তে ওয়ার্ডভিত্তিক উন্নয়ন চলছে: প্রশাসক চট্টগ্রামে বিএনপি নেতা শামসুল আলমের ব্যবসায়িক কার্যালয়ে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২। চট্টগ্রামে বিএনপি নেতা শামসুল আলমের ব্যবসায়িক কার্যালয়ে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগর কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন মো. ইমরান চৌধুরী। সাংবাদিক মিলন হোসেনের বিরুদ্ধে সাইবার মামলা, প্রতিবাদে সোচ্চার নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত, অবস্থা আশঙ্কাজনক! সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, চক্রের আরও দুই সদস্যের নাম প্রকাশ চন্দ্রঘোনা মিশন এলাকায়  শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত  ইউপি সদস্য পদে জনপ্রিয়তার শীর্ষে যুবদল নেতা আলমগীর হোসেন।

সাংবাদিক মিলন হোসেনের বিরুদ্ধে সাইবার মামলা, প্রতিবাদে সোচ্চার নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২২ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ

এস এ সাগর দাস : নওগাঁর নিয়ামতপুরে সাংবাদিক মিলন হোসেনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়েরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের তেঘরিয়া লংপুর গ্রামে এক গৃহবধূকে ঘিরে কথিত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় গ্রামবাসী এক ব্যক্তিকে আটক করেন। পরবর্তীতে ঘটনাসংশ্লিষ্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ওই ভিডিও প্রচারের ঘটনাকে কেন্দ্র করে গত ২২ সেপ্টেম্বর সাংবাদিক মিলন হোসেনের বিরুদ্ধে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। মিলন হোসেন নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক গণজাগরণের প্রতিনিধি হিসেবে কর্মরত।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা যথাযথ প্রক্রিয়ায় তদন্ত হওয়া জরুরি। একই সঙ্গে সংবাদ বা ভিডিও প্রকাশকে কেন্দ্র করে কোনো অভিযোগ থাকলে সেটিও প্রচলিত আইন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত।

তারা আরও বলেন, সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তারা।

প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদকসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

প্রেসক্লাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর