মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ইউপি সদস্য পদে জনপ্রিয়তার শীর্ষে যুবদল নেতা আলমগীর হোসেন। কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন নিয়ামতপুরের কৃষি কর্মকর্তা চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের পূর্ণকালীন নিয়োগে জানারখীল উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল কাপ্তাইয়ে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে সচেতনতামূলক সভা। কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত কাপ্তাইয়ে যৌথ অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধের শিক্ষা ছড়িয়ে দিতে হবে: আসলাম চৌধুরী মোংলার চিলায় মাদকের রমরমা ব্যবসা, ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী ইয়াসিন কাপ্তাইয়ে বেওয়ারিশ কুকুরকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান শুরু। সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান হরিণের মাংস মাথা ও চামড়া জব্দ।

ইউপি সদস্য পদে জনপ্রিয়তার শীর্ষে যুবদল নেতা আলমগীর হোসেন।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৫ বার পঠিত
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ

মো. রাজন মিয়া, শেরপুর প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে শেরপুর সদর উপজেলার ৮নং লছমনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। এই ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ইতিমধ্যে ভোটারদের দ্বারে দ্বারে চষে বেড়াচ্ছেন তরুণ ও উদ্যমী রাজনৈতিক ব্যক্তিত্ব, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। হাতিআগলা গ্রামের এই ইউপি সদস্য (মেম্বার) সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

​নির্বাচনকে সামনে রেখে তিনি বসে নেই এক মুহূর্তও। প্রতিদিন ওয়ার্ডের অলিগলি, পাড়া-মহল্লায় চালিয়ে যাচ্ছেন গণসংযোগ ও ব্যাপক প্রচার-প্রচারণা। সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং খেটে খাওয়া মানুষের খোঁজখবর নেওয়ার মাধ্যমে তিনি নিজের অবস্থান শক্ত করে নিচ্ছেন।

​স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আলমগীর হোসেন দীর্ঘদিন ধরেই এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এলাকার যেকোনো মানুষের সুখে-দুঃখে তিনি সবসময় পাশে থাকার চেষ্টা করেন। স্থানীয় নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রবীণ ও তরুণদের সঙ্গে বৈঠক করছেন এবং ওয়ার্ডবাসীকে একটি পরিচ্ছন্ন ও মডেল ওয়ার্ড উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।

​নির্বাচিত হলে নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে আলমগীর হোসেন বলেন, আমি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এলাকার কাঁচা রাস্তাঘাট পাকাকরণ বা সংস্কার, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করব।

​এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়ায় অত্যন্ত আশাবাদী এই যুবদল নেতা। তিনি আশা প্রকাশ করে বলেন, ৬নং ওয়ার্ডের সম্মানিত ভোটাররা পরিবর্তন ও উন্নয়নের স্বার্থে আমাকে তাদের মূল্যবান রায় দিয়ে জনসেবা করার সুযোগ দেবেন। জনগণের আস্থার মর্যাদা রক্ষা করে আমি ওয়ার্ডের সার্বিক উন্নয়নে আমার জীবন উৎসর্গ করতে প্রস্তুত।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর