নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে ডা. শাহাদাত হোসেন নিয়োগ পাওয়ায়, জানারখীল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় কমিটির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল কমিটির অভিভাবক প্রতিনিধি পলাশ চৌধুরী। অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বিদ্যালয়টিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধিগ্রহণের ক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য প্রশাসক ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী এফসিএ-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম আব্দুল মান্নান।
এসময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো শরীফ উদ্দিন,সিনিয়র শিক্ষিকা নাছিমা আক্তার,ফেরদৌস আরা বেগম,পেয়ারা বেগম, পারভীন আক্তার,মায়া রানী, শাহীন আক্তার, জান্নাতুল ফেরদৌস মুন্নি,
রফিকুল হাসান জান্নাতুল, ফেরদৌস রীমা তাসনীম, সুলতানা, আবুল হাসনাত,তানজিনা আক্তার,ফাহিমা আক্তার, রাজকুমার দে সহ অন্যান্যরা।