মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ইউপি সদস্য পদে জনপ্রিয়তার শীর্ষে যুবদল নেতা আলমগীর হোসেন। কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন নিয়ামতপুরের কৃষি কর্মকর্তা চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের পূর্ণকালীন নিয়োগে জানারখীল উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল কাপ্তাইয়ে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে সচেতনতামূলক সভা। কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত কাপ্তাইয়ে যৌথ অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধের শিক্ষা ছড়িয়ে দিতে হবে: আসলাম চৌধুরী মোংলার চিলায় মাদকের রমরমা ব্যবসা, ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী ইয়াসিন কাপ্তাইয়ে বেওয়ারিশ কুকুরকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান শুরু। সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান হরিণের মাংস মাথা ও চামড়া জব্দ।

কাপ্তাইয়ে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে সচেতনতামূলক সভা।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৪ বার পঠিত
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে নকল, ভেজাল, অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধ এবং অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে জনসচেতনতামূলক সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালি রেস্টুরেন্টের হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয় এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলা শাখা যৌথভাবে এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মো. আবিদ আহসান।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কাপ্তাই উপজেলা শাখার সভাপতি কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজোয়ান টিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন দীপঙ্কর দেবনাথ।

বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. মো. এনামুল হক হাজারী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কিল্টন দে।

এ ছাড়া অতিথি ছিলেন রেনেটা পিএলসির ডেপুটি সেলস ম্যানেজার মো. নাসির উদ্দিন হায়দার, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির রাঙামাটি জেলা শাখার সভাপতি হারুন রশিদ ও সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বিক্রি ও অ্যান্টিবায়োটিক সেবন থেকে বিরত থাকতে হবে। নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা বলেন, নিরাপদ ও মানসম্মত ওষুধ নিশ্চিত করতে ওষুধ ব্যবসায়ীদের আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ওষুধের গুণগত মান ও সঠিক সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি।

সভায় কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলার ওষুধ ব্যবসায়ী, সংশ্লিষ্ট পেশাজীবী এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর