রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর তৃতীয় প্রয়াণবার্ষিকী পালিত কাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৬৭ শিক্ষার্থী সাড়ম্বরে রূপসী কাপ্তাইয়ের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  কাপ্তাইয়ে বারঘোনিয়া কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৯তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব চমেক হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি গুজব-ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সজাগ থাকুন: নাজিমুর রহমান গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত,বিক্ষুব্ধ জনতার বাসে আগুন কর্ণফুলীতে অবৈধ টোকেন বাণিজ্যের বিরুদ্ধে পুলিশের কঠোর হুঁশিয়ারি চট্টগ্রাম বেবিট্যাক্সি টেম্পু ড্রাইভার্স ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত জন্ম থেকেই নিয়তির সঙ্গে মরণপণ লড়াই, ১৫ বছর ধরে ভিক্ষার থালায় বেঁচে থাকার গল্প!

কাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৬৭ শিক্ষার্থী

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৯ বার পঠিত
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের অধীন কাপ্তাই ৩৮ রণজয়ী বীর জোনের উদ্যোগে জোন কমান্ডারস স্কলারশিপ-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতন স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কাপ্তাইসহ আশপাশের বিভিন্ন উপজেলার ৩৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কাপ্তাই শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার জানান, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ‘ক’ বিভাগ এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ‘খ’ বিভাগে ভাগ করে এ পরীক্ষার আয়োজন করা হয়। দুই বিভাগে মোট ৩৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করলেও উপস্থিত ছিল ৩৬৭ জন। পরীক্ষায় সাধারণ ও ট্যালেন্টপুল—এই দুই ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে।

কাপ্তাই উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকরা এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে, সকাল সাড়ে ১০টায় কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর মো. জিয়াউর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, কাপ্তাই অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ স্কলারশিপ পরীক্ষার আয়োজন করা হয়েছে।

এ সময় কাপ্তাই জোনের পদস্থ সামরিক কর্মকর্তা, শিশু নিকেতন স্কুলের প্রশাসনিক কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর