রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর তৃতীয় প্রয়াণবার্ষিকী পালিত কাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৬৭ শিক্ষার্থী সাড়ম্বরে রূপসী কাপ্তাইয়ের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  কাপ্তাইয়ে বারঘোনিয়া কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৯তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব চমেক হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি গুজব-ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সজাগ থাকুন: নাজিমুর রহমান গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত,বিক্ষুব্ধ জনতার বাসে আগুন কর্ণফুলীতে অবৈধ টোকেন বাণিজ্যের বিরুদ্ধে পুলিশের কঠোর হুঁশিয়ারি চট্টগ্রাম বেবিট্যাক্সি টেম্পু ড্রাইভার্স ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত জন্ম থেকেই নিয়তির সঙ্গে মরণপণ লড়াই, ১৫ বছর ধরে ভিক্ষার থালায় বেঁচে থাকার গল্প!

কর্ণফুলীতে অবৈধ টোকেন বাণিজ্যের বিরুদ্ধে পুলিশের কঠোর হুঁশিয়ারি

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৯ বার পঠিত
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ

কর্ণফুলী প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলীতে অবৈধ টোকেন বাণিজ্য ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং পরিবহন চালক ও মালিকদের হয়রানি রোধে পুলিশের পক্ষ থেকে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মশিউর রহমান।

সভায় টিআই মশিউর রহমান বলেন, “কর্ণফুলীতে কোনো ধরনের মাসিক বা দৈনিক টোকেন, স্টিকার কিংবা জিপি-র নামে অবৈধ অর্থ আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কেউ টোকেন বাণিজ্য কিংবা চাঁদাবাজির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগভাবে কঠিনতম ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও টোকেন না থাকার অজুহাতে কোনো যানবাহনকে মামলা না দিতে বা জব্দ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সড়কে কেউ টোকেন বা চাঁদা দাবি করলে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে অথবা স্থানীয় প্রশাসনে সরাসরি বা গোপনে অভিযোগ জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত থেকে চালকদের উদ্দেশে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, “সাম্প্রতিক সময়ে একটি অপরাধী সিন্ডিকেট সক্রিয় হয়েছে। তারা মইজ্জ্যারটেক থেকে যাত্রীদের সিএনজিচালিত অটোরিকশায় তুলে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও টাকাপয়সা হাতিয়ে নিচ্ছে। এমনকি চাহিদামতো টাকা দিতে অপারগ হলে যাত্রীদের ওপর হামলা ও হতাহতের ঘটনাও ঘটছে।”এ ধরনের অপরাধের সাথে জড়িতদের সতর্ক করে তিনি জানান, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশ ও কর্ণফুলী থানা পুলিশের সদস্যসহ স্থানীয় সিএনজি অটোরিকশা চালকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর