রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর তৃতীয় প্রয়াণবার্ষিকী পালিত কাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৬৭ শিক্ষার্থী সাড়ম্বরে রূপসী কাপ্তাইয়ের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  কাপ্তাইয়ে বারঘোনিয়া কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৯তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব চমেক হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি গুজব-ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সজাগ থাকুন: নাজিমুর রহমান গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত,বিক্ষুব্ধ জনতার বাসে আগুন কর্ণফুলীতে অবৈধ টোকেন বাণিজ্যের বিরুদ্ধে পুলিশের কঠোর হুঁশিয়ারি চট্টগ্রাম বেবিট্যাক্সি টেম্পু ড্রাইভার্স ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত জন্ম থেকেই নিয়তির সঙ্গে মরণপণ লড়াই, ১৫ বছর ধরে ভিক্ষার থালায় বেঁচে থাকার গল্প!

কাপ্তাইয়ে বারঘোনিয়া কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৯তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৭ বার পঠিত
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী বারঘোনিয়া কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৯তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এ উৎসবে বৌদ্ধ ভিক্ষুসংঘের ধর্মদেশনা, মহাসংঘদান ও কঠিন চীবর দানসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে মহাসংঘদানে প্রধান ধর্মদেশক ছিলেন বারঘোনিয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত রক্ষিতানন্দ থের।  ধর্মদেশক ছিলেন বিলাইছড়ির দুপ্যাছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শাক্যপ্রিয় থের। বিশেষ ধর্মদেশক ছিলেন রাঙ্গুনিয়ার লিচুবাগান জুম পাড়া সার্বজনীন ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিলঙ্কার থের।

দ্বিতীয় পর্বে কঠিন চীবর দান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  নালন্দা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিপুলজ্যোতি থের।
এ পর্বে বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির কোষাধ্যক্ষ ভদন্ত উত্তমানন্দ স্থবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াইমং মারমা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য তিমথী খিয়াং।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিহার পরিচালনা কমিটির সভাপতি  সমর বড়ুয়া। বিহারের সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া ও  অর্থ সম্পাদক রাজু কান্তি বড়ুয়ার সঞ্চালনায় এসময় কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সদস্য, দায়ক-দায়িকা এবং উপাসক ও উপাসিকারা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় আকাশ প্রদীপ উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর